প্রকাশিত: Mon, Apr 8, 2024 6:48 PM আপডেট: Thu, Jun 4, 2026 6:35 PM
[১]বাবা-ছেলের মৃত্যু: হতাশা থেকে ছেলেকে হত্যার পর আত্মহত্যা করে মশিউর: পুলিশ
সুজন কৈরী: [২] মোটা অংকের টাকার ঋণের বোঝা ,উত্তরায় কেনা একটি প্লটের দখল না পাওয়া ও শেয়ার ব্যবসার লস নিয়ে হতাশায় ভুগছিলেন মশিউর রহমান। এ হতাশা থেকেই প্রথমে মেয়েকে হত্যার চেষ্টা করেন, এরপর ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন মশিউর;প্রাথমিক তদন্তে এমনটাই ধারণা করছে পুলিশ।
[৩] রোববার রাজধানীর শেরে বাংলা নগরের তালতলা মোল্লাপাড়ার একটি বাসা থেকে বাবা ও ছেলে মাদাব্বির রহমান সাদাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় মশিউরের মেয়ে সিনথিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ওই বাসা থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল-‘আমার বাসায় দুটি মেয়ে সাবলেট থাকে। ওরা ঈদের ছুটিতে কয়েকদিন আগে বাড়ি গেছে। ওদের যেন কোনোভাবে হয়রানি করা না হয়। ওরা এই ঘটনায় জড়িত নয়।’ পাশাপাশি বাসার একটি টেবিলের ওপর থেকে কালো রঙের একটি দড়ি উদ্ধার করেছে পুলিশ।
[৪] তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, মশিউর রহমান ও ছেলের মরদেহ উদ্ধার করা হলেও মেয়েটি এখনো জীবিত আছে। মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে সে।
[৫] ওই বাসার কেয়ারটেকার মো. মোস্তফা বলেন, তিন বছর ধরে মশিউর রহমান এ বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। ফ্ল্যাটের তিনটি রুম। দুটি রুমে তারা থাকতেন এবং মাঝখানের একটি রুম দুই তরুণীর কাছে সাবলেট দিয়েছেন। রোববার দুপুরে মশিউরের স্ত্রী ডলি আক্তার টিউশনি করাতে বাসা থেকে বের হন। বিকেল ৪টার দিকে তিনি বাসায় ফেরেন। এক ঘণ্টা ধরে দরজায় ধাক্কাধাক্কি, ডাকাডাকি ও কলিং বেল টিপে সাড়া না পাওয়ায় আত্মীয়-স্বজনদের ডেকে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। ম্যানেজারের নির্দেশে আমি নিজেও সেখানে যাই। সাড়া না পেয়ে পেছন দিক দিয়ে গ্রিল ডিঙ্গিয়ে রান্না ঘরের জানালা দিয়ে মেয়েটিকে লাঠি দিয়ে নাড়া দিলে দেখি সে জীবিত আছে। কিন্তু উঠতেও পারছিল না, কথাও বলতে পারছিল না।
[৬] পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। আর ভেতরের রুমে মশিউর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। বিছানায় পড়ে আছে ছেলের মরদেহ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। আর মেয়ে সিনথিয়াকে হাসপাতালে নেওয়া হয়।
[৭] তিনি বলেন, কখনো তো তাদের মধ্যে কোনো গ্যাঞ্জামের খবরও পাইনি। শনিবারও তো দেখলাম চকলেট নিয়ে বাসায় ফিরছে। ম্যানেজার ভাড়া চাইলে বলছিলেন রোববার রাতে দেবে।
[৮] পুলিশ জানায়, মশিউর বগুড়ার গাবতলীর বাউতলার কুদ্দুস মন্ডলের ছেলে। তিন বছর ধরে তিনি ওই বাসায় ভাড়া থাকেন। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। পাশাপাশি শেয়ার ব্যবসা করতেন। স্ত্রী ডলি আক্তার একসময় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। তবে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এলাকায় টিউশনি করান। প্রতিদিনের মতো ঘটনার দিন দুপুরে টিউশনিতে গিয়েছিলেন তিনি।
[৯] ওই বাড়ির ম্যানেজার আব্দুল মালিক ভূঁইয়া বলেন, মশিউর রহমান শেয়ার ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। আত্মীয়-স্বজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন। শুনেছি নিজের ভাগনের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ ছিল। তাছাড়া তিনি নাকি উত্তরায় একটি প্লট কিনেছেন। কিন্তু সেটি বেদখলে আছে। সেটা নিয়েও চাপে ছিলেন।
[১০] শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন মশিউর। মেয়েটিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
[১১] ওসি বলেন, ঋণ থাকার কথা শুনেছি। শেয়ার বাজারেও নাকি তার টাকা লগ্নি করা ছিল। সব মিলিয়ে তিনি হতাশায় থাকতে পারেন। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা হবে।
[১২] পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) ইমরান হোসেন বলেন, আর্থিক অনটন ও পারিবারিক হতাশা থেকেই ছেলে ও মেয়ের শ্বাস রোধ করেছিলেন মশিউর রহমান। পরে তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করেন। তার ছেলে ঘটনাস্থলে মারা যান। আর মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ঘটনার সময় মশিউরের স্ত্রী ওই সময় ছাত্র পড়াতে বাইরে গিয়েছিলেন।সম্পাদনা:সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট